বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

মার্কিন উৎপাদক মূল্য সূচক এবং আয়ের প্রতিবেদন প্রকাশের অপেক্ষার সাথে সাথে এনভিডিয়ার সিইও-র পদত্যাগের পর মার্কিন স্টক মার্কেটে অস্থিরতা দেখা যাচ্ছে

জেনসেন হুয়াং এনভিডিয়া থেকে পদত্যাগের পর এবং মার্কিন উৎপাদক মূল্য সূচক প্রকাশের প্রত্যাশার মাঝে আজ স্টক সূচকগুলোতে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। S&P 500 ফিউচার সূচকে তেমন কোনো পরিবর্তন হয়নি, তবে

মার্কিন উৎপাদক মূল্য সূচক এবং আয়ের প্রতিবেদন প্রকাশের অপেক্ষার সাথে সাথে এনভিডিয়ার সিইও-র পদত্যাগের পর মার্কিন স্টক মার্কেটে অস্থিরতা দেখা যাচ্ছে
07:38 2026-11-13 UTC+00

জেনসেন হুয়াং এনভিডিয়া থেকে পদত্যাগের পর এবং মার্কিন উৎপাদক মূল্য সূচক প্রকাশের প্রত্যাশার মাঝে আজ স্টক সূচকগুলোতে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। S&P 500 ফিউচার সূচকে তেমন কোনো পরিবর্তন হয়নি, তবে নাসডাক 100 ফিউচার সূচক প্রায় 0.3% হ্রাস পেয়েছে। ইউরোপীয় স্টক সূচকগুলোতে নিম্নমুখী প্রবণতার সাথে সেশন শুরুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে; অন্যদিকে, MSCI এশিয়া প্যাসিফিক সূচক সকালের সেশনে প্রায় 1.1% বৃদ্ধি পেলেও পরবর্তীতে 0.3% হ্রাস পেয়েছে। গতকাল মার্কিন ট্রেজারি বন্ড বিক্রির চাপের পর জাপান ও অস্ট্রেলিয়ার সরকারি বন্ডের ইয়েল্ড বা মুনাফার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

এনভিডিয়া এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের দর 14%-এরও বেশি কমে গিয়েছিল, তবে দিনশেষে ক্রেতাদের সক্রিয়তায় তা কিছুটা পুনরুদ্ধার হয়ে 4.3% হ্রাসে গিয়ে ঠেকে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ জেনসেন হুয়াংকে সিইও পদ থেকে সরিয়ে দিয়েছে; অন্তর্বর্তীকালীন নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন সিএফও কোলেট ক্রেস এবং হুয়াং এখন থেকে আর এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবেন না। প্রসঙ্গত, গত ৯ নভেম্বর পরিচালনা পর্ষদ বিষয়টি নিয়ে তদন্ত শুরুর ঘোষণা দেয় এবং ১১ নভেম্বর সন্ধ্যা নাগাদ সম্ভাব্য উত্তরসূরিদের নিয়ে বিভিন্ন খবরের জেরে কোম্পানিটির স্টকের দর প্রায় 10% কমে গিয়েছিল। এখন পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ায় সবার নজর আগামী মঙ্গলবার প্রকাশিতব্য তৃতীয় প্রান্তিকের আয়ের প্রতিবেদনের দিকে রয়েছে। এআই খাতের ওপর কঠোর নজরদারির আশঙ্কায় এর আগে নাসডাক 100 সূচকের অন্তর্ভুক্ত প্রযুক্তি খাতভিত্তিক শেয়ারের দর প্রায় 6.4% হ্রাস পেয়েছিল, যা গতকাল কিছুটা পুনরুদ্ধার হয়েছে মাত্র।

ফেডারেল রিজার্ভের সুদের হার চাপ সৃষ্টি করছে। ফেডারেল রিজার্ভের আর্থিক নীতিমালার প্রতি সংবেদনশীল দুই বছর মেয়াদী ট্রেজারি বন্ডের ইয়েল্ড বৃহস্পতিবার ১৪ বেসিস পয়েন্ট বেড়েছে; অন্যদিকে, মার্কিন ভোক্তা মূল্য সূচক প্রকাশের পর শুরু হওয়া জ্বালানি তেলের দরপতন অব্যাহত রয়েছে। অক্টোবরে মার্কিন ভোক্তা মূল্য সূচক আগের মাসিক ভিত্তিতে 0.4% বেড়েছে, যেখানে 0.3% বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল। এছাড়া, মূল মুদ্রাস্ফীতি (খাদ্য ও জ্বালানি বাদ দিয়ে বিবেচিত ভোক্তা মূল্য সূচক) 0.3% বেড়েছে, যা 0.2% পূর্বাভাসের চেয়ে বেশি—এ নিয়ে টানা তৃতীয় মাসের মতো সূচকগুলোর ফলাফল পূর্বাভাসের চেয়ে বেশি ছিল। ফেড সদস্য জন উইলিয়ামস বৃহস্পতিবার জানিয়েছেন যে, মূল্যস্ফীতি এখনও উচ্চ পর্যায়ে রয়েছে এবং নীতিনির্ধারকদের আরও সুনির্দিষ্টভাবে পদক্ষেপ নিতে হবে। ট্রেডাররা এখন ডিসেম্বর, জানুয়ারি ও মার্চ মাসে ২৫ বেসিস পয়েন্ট করে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ধরে নিয়ে এগোচ্ছে।

আজ দিনের শেষার্ধে প্রকাশিতব্য মার্কিন উৎপাদক মূল্য সূচকের ফলাফল সম্ভবত নির্ধারণ করবে যে স্টক মার্কেটের উপর চাপ অব্যাহত থাকবে কিনা। সেপ্টেম্বরের 1.3%-এর পর অক্টোবরে মাসিক ভিত্তিতে 0.4% বৃদ্ধির এবং বার্ষিক ভিত্তিতে 6.3%-এর পর 6.6%-এ পৌঁছানোর প্রত্যাশা করা হচ্ছে; খাদ্য ও জ্বালানি বাদে মূল উৎপাদক মূল্য সূচক মাসিক ভিত্তিতে 0.7%-এর পর 0.3% হবে বলে আশা করা হচ্ছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন যে ডিসেম্বরের সুদের হার বৃদ্ধি ইতোমধ্যেই মার্কেটে প্রভাব বিস্তার করেছে, তাই শুধুমাত্র আসন্ন প্রতিবেদনে উল্লেখযোগ্যভাবে দুর্বল ফলাফলই এই পরিস্থিতি পরিবর্তন করতে পারে; আরেকটি উল্লেখযোগ্য প্রতিবেদন বন্ডের ইয়েল্ড বাড়িয়ে দেবে এবং স্টক মার্কেটের উপর আরও চাপ সৃষ্টি করবে। মঙ্গলবার এনভিডিয়ার আয়ের প্রতিবেদন ছাড়াও, ট্রেডাররা অ্যানথ্রোপিকের আইপিও-র দিকেও নজর রাখছে — যেখানে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম বলে জানা গেছে — এবং কোরউইভের বিনিয়োগ-যোগ্য ঋণে কমপক্ষে $4 বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনার দিকেও ট্রেডাররা নজর রাখছে।

মধ্যপ্রাচ্যে এখনও ভূ-রাজনৈতিক ঝুঁকি বজায় রয়েছে। গতকাল ট্রাম্প বলেছেন যে, ইরানের সঙ্গে কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্র পরিস্থিতি সামাল দিতে পারবে; এটি নয় মাস ধরে চলা সংঘাতের কূটনৈতিক সমাধানের আশাকে ম্লান করে দিয়েছে। কমোডিটি মার্কেটে, ব্রেন্ট ক্রুডের মূল্য প্রতি ব্যারেল প্রায় $95.70-এ অবস্থান করছে, যার ফলে বৃহস্পতিবারের 3.3% ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। টানা তিন সেশন দরপতনের পর স্বর্ণের মূল্যের কিছুটা পুনরুদ্ধার পরিলক্ষিত হয়েছে। মুদ্রাস্ফীতি এবং উচ্চ সুদের হারের চাপে বিটকয়েনের মূল্য কমে $68,000-এর নিচে নেমে এসেছে, উল্লেখ্য যে, আগস্ট মাসের পর প্রথমবার বিটকয়েনের মূল্য এই লেভেলে নেমে আসল।

সব মিলিয়ে, সপ্তাহান্তের আগে স্টক মার্কেটে চাপ অব্যাহত রয়েছে। আমার ধারণা, মঙ্গলবার এনভিডিয়ার আয়ের প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত S&P 500 সূচকের তুলনায় নাসডাক 100 সূচকের ফিউচারগুলোতে বাড়তি নিম্নমুখী প্রবণতা বিরাজ করবে; আর যদি মার্কিন উৎপাদক মূল্য সূচকের ফলাফল প্রত্যাশার চেয়ে ইতিবাচক হয়, তবে স্টক মার্কেটে চলমান এই দরপতন আরও ত্বরান্বিত হবে। কেবল উৎপাদক মূল্য সূচকের উল্লেখযোগ্য দুর্বল ফলাফল পরিলক্ষিত হলেই এই চাপ কিছুটা কমতে পারে, তবে আপাতত তেমন কিছু ঘটার কোনো কারণ দেখা যাচ্ছে না।

analytics6af6b408e7d57.jpg

টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী S&P 500 সূচকের বায়ারদের প্রধান কাজ হবে সূচকটির মূল্যের $7,607-এর নিকটতম রেজিস্ট্যান্স অতিক্রম করানো। এতে আরও উর্ধ্বমুখী প্রবণতা নিশ্চিত হবে এবং $7,633-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। সূচকটির দর $7,656-এর উপর ধরে রাখাও বায়ারদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে। যদি ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে গিয়ে দরপতন হয়, তাহলে সূচকটির দর $7,574-এ থাকা অবস্থায় বায়ারদের সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে সূচকটির মূল্য দ্রুত $7,544-এ নেমে যেতে পারে এবং $7,518 পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে।

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2026 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।