যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.1143-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরোর সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল।
যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.1143-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরোর সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের 20 পিপস দরপতন ঘটেছে।
গতকাল মার্কিন ডলারের বিপরীতে ইউরো দরপতনের শিকার হয়েছে, আর এর কারণ ইউরোপের প্রতিবেদন নয়, বরং যুক্তরাষ্ট্রে প্রকাশিত প্রতিবেদনের মধ্যেই নিহিত। অক্টোবরের জন্য যুক্তরাষ্ট্রের কনফারেন্স বোর্ড কনজিউমার কনফিডেন্স ইনডেক্স (ভোক্তা আস্থা সূচক) বেড়ে 91.7-এ পৌঁছেছে, যা 80.5-এ পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছিল এবং সেপ্টেম্বরে সূচকটি 84.2-এ পৌঁছেছিল—এই ফলাফল সাম্প্রতিক সময়ের অন্যতম বড় চমক। সূচকটির 'বর্তমান পরিস্থিতি' বিষয়ক উপ-সূচকটি 8.6 পয়েন্ট বেড়ে 120.4-এ দাঁড়িয়েছে; এর ম্মানে, আমেরিকানরা শ্রমবাজার ও অর্থনীতি নিয়ে আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক মনোভাব পোষণ করছেন।
আজও ইউরো ইউরোপীয় সামষ্টিক প্রতিবেদন থেকে কোনো সমর্থন পাচ্ছে না। দিনের প্রথমার্ধে কেবল জার্মানির GfK ভোক্তা-আস্থা সূচক প্রকাশিত হবে, যাতে আগামী এক মাসের পরিস্থিতির পূর্বাভাস অন্তর্ভুক্ত থাকে। আগের সূচকটির ফলাফল -30.6 ছিল, আর এবার তা -30.1 হতে পারে বলে ধারণা করা হচ্ছে; এই সামান্য পরিবর্তন সার্বিক পরিস্থিতির ওপর বড় কোনো প্রভাব ফেলার সম্ভাবনা কম। সামগ্রিকভাবে, জার্মান পরিবারগুলোর মধ্যে আস্থার অভাব এখনো বেশ প্রকট—জ্বালানি তেলের উচ্চমূল্য এবং সেপ্টেম্বরে 3.3% মূল্যস্ফীতির কারণে এই ধারণা আরও জোরালো হয়েছে।
চলতি সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টের আগে, আজ সকালে ইউরোর মূল্যের বড় ধরনের উত্থানের সম্ভাবনা কম। আজ রাতে ফেডারেল রিজার্ভের বৈঠকের সিদ্ধান্ত এবং কেভিন ওয়ার্শের মন্তব্য মার্কিন ডলারের মূল্যের মুভমেন্ট নির্ধারণ করে দিতে পারে। এছাড়া আগামীকাল ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হবে—যেখানে উচ্চ মূল্যস্ফীতির ওপর জোর দিয়ে আর্থিক নীতিমালা অপরিবর্তিত রাখার সম্ভাবনা রয়েছে—যা ইউরোর জন্য গুরুত্বপূর্ণ হবে। এমন বড় বড় দুটি ইভেন্টের আগে, আমার ধারণা, ট্রেডাররা ইউরোর বড় ধরনের পজিশন ওপেন করা থেকে বিরত থাকবেন।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1142-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1125-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1142-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র কারেকশনের অংশ হিসেবে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1113-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1125 এবং 1.1142-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1113-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1089-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1125-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1113 এবং 1.1089-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।
