বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

AI narativ pro Teslu se zlepšuje: Wolfe Research

Wolfe Research uvedl, že investiční příběh společnosti Tesla (NASDAQ:TSLA) se stále více soustředí na její úsilí v oblasti AI a autonomie, i když krátkodobý výhled pro její hlavní automobilový byznys zůstává pod tlakem.

„Tato společnost se obchoduje spíše na základě narativu než čísel,“ napsali analytici. „Důvěra v příležitosti Tesly v oblasti AI zůstává nejdůležitějším hnacím motorem akcií.“

Makléřská společnost poukázala na několik nadcházejících katalyzátorů, včetně potenciálního schválení plně autonomního řízení v Číně a Evropě, hands-free řízení v některých částech USA a vývoje robotických taxi.

Wolfe také poznamenal, že humanoidní robot Optimus společnosti Tesla má být v roce 2026 uveden do sériové výroby, přičemž dlouhodobým cílem je dosáhnout do roku 2030 výroby 1 milionu kusů ročně.

Navzdory těmto ambicím společnost snížila odhady EPS pro roky 2025 a 2026 na 1,62 USD a 1,67 USD, což je výrazně pod konsensuálními očekáváními. Uvedla, že před námi stojí „náročné“ období, zejména pokud poptávka po modelech Model 3 a Model Y oslabí po vypršení daňových úlev na elektromobily v USA na konci roku 2025.

Divize Tesla Energy vynikla jako relativně silná. „Očekáváme, že tržby divize Energy se v roce 2026 zdvojnásobí oproti roku 2024 (na ~18 mld. USD oproti 9,2 mld. USD) a dosáhnou silné hrubé marže,“ uvedl Wolfe a zdůraznil výhodu společnosti v oblasti rozsahu a integrace, protože globální poptávka po bateriích pro skladování energie převyšuje nabídku.

১৬ অক্টোবর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ
03:45 2026-10-16 UTC+00

বৃহস্পতিবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

বৃহস্পতিবার দিনের বেলায় GBP/USD কারেন্সি পেয়ারের মূল্যের উল্লেখযোগ্য কোনো মুভমেন্ট দেখা যায়নি; কেবল গতকাল প্রকাশিত মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদনের পর রাতের দিকে পাউন্ডের মূল্য কিছুটা বৃদ্ধি পেতে দেখা গেছে। মূলত, বুধ ও বৃহস্পতিবার এই পেয়ার প্রথমে বড় ধরনের দরপতনের শিকার হয়, এরপর আবার দ্রুত ঘুরে দাঁড়ায় এবং আগের তিন সপ্তাহ ধরে যে সাইডওয়েজ চ্যানেলে অবস্থান করছিল, সেখানেই ফিরে আসে। সুতরাং, টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে ঘণ্টাভিত্তিক চার্টে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। মুদ্রাস্ফীতির হার বেশি হওয়া সত্ত্বেও মার্কিন ডলার মার্কেটে বাড়তি সমর্থন পায়নি (যা যৌক্তিকই ছিল)। যুক্তরাজ্যের জিডিপি এবং শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল বেশ ভালো হওয়া সত্ত্বেও মার্কেটে সেগুলোর কোনো প্রভাব পড়েনি। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্য সূচক (PPI) 1.3% বেড়েছে—যা পূর্বাভাসের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি—তবুও ট্রেডারদের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এটি ইঙ্গিত দেয় যে, মার্কিন ডলার হয়তো এখন আর প্রতিটি ঘটনার প্রেক্ষিতে বা কোনো কারণ ছাড়াই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাবে না। আমাদের মতে, অনেক আগেই পাউন্ডের (ইউরোর মতোই) মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়া উচিত ছিল।

GBP/USD পেয়ারের 5M চার্ট

analytics6ad18753533f5.jpg

বৃহস্পতিবার 5-মিনিটের টাইমফ্রেমে, 1.3259–1.3267 এরিয়ায় চারটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। এই পেয়ারের মূল্য এই এরিয়া থেকে তিনবার বাউন্স করে এবং সিগন্যালগুলো মূলত একই ধরনের ছিল; তাই সত্যিকার অর্থে আপনি কেবল একটি ট্রেডই ওপেন করতে পারতেন। লং পজিশনটি থেকে দিনের মধ্যে কোনো মুনাফা পাওয়া যায়নি, তবে এটি আজকের দিন পর্যন্ত হোল্ড করে রাখা যেতে পারে, কারণ সাম্প্রতিক দিনগুলোতে পাউন্ডের মূল্যের পুনরুদ্ধার পরিলক্ষিত হচ্ছে।

শুক্রবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে, GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে যা এখন পূর্ণাঙ্গ প্রবণতায় রূপ নিয়েছে। ফেডারেল রিজার্ভ ইঙ্গিত দিয়েছে যে তারা মুদ্রানীতি কঠোর করার প্রক্রিয়া অব্যাহত রাখতে প্রস্তুত, ফলে মার্কিন ডলারের সার্বিক মৌলিক প্রেক্ষাপটের উন্নতি ঘটেছে। তবে প্রায় একমাস পেরিয়ে গেলেও ট্রেডাররা শুধুমাত্র মার্কিন ডলার ক্রয় করেই যাচ্ছে। অবশ্য ফেডের আর্থিক নীতিমালাই মার্কিন ডলারের দর বৃদ্ধির একমাত্র কারণ কিনা এ বিষয়ে আমাদের ঘোরতর সন্দেহ রয়েছে। তাই, মার্কেটে পরিলক্ষিত বর্তমান মুভমেন্টকে আমরা সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে করছি।

শুক্রবার এই পেয়ারের মূল্য 1.3259–1.3267 এরিয়ার নিচে স্থিতিশীল হলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3175–1.3180-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। অন্যদিকে গতকাল 1.3259–1.3267 জোনে গঠিত বাই সিগন্যালের ভিত্তিতে ওপেন করা লং পজিশন হোল্ড করে রাখা যেতে পারে, যেখানে মূল্যের 1.3319–1.3331-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3043, 1.3096–1.3107, 1.3175–1.3180, 1.3259–1.3267, 1.3319–1.3331, 1.3380–1.3386, 1.3456–1.3476, 1.3587–1.3598, 1.3631–1.3641। শুক্রবার যুক্তরাজ্যে উল্লেখযোগ্য কোনো প্রতিবেদন প্রকাশের সম্ভাবনা নেই; যুক্তরাষ্ট্রে কেভিন ওয়ার্শ বক্তব্য রাখবেন এবং দেশটির শিল্পোৎপাদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, যদিও বর্তমানে ট্রেডারদের কাছে শেষোক্ত প্রতিবেদনের গুরুত্ব বেশ সীমিত।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2026 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।